ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেপসি ভেবে গোপনে বিষ পান করে মারা গেলো শিশু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৮ মার্চ ২০২২
পেপসি ভেবে গোপনে বিষ পান করে মারা গেলো শিশু
মারা যাওয়া শিশু হাসানুর জোয়ার্দ্দারের মায়ের আহাজারি ছবি: ডেইলি বাংলাদেশ

পেপসি ভেবে গোপনে বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৮ বছরের শিশু পুত্র।  সোমবার ঝিনাইদহের শৈলকুপার ব্রম্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু হাসানুর জোয়ার্দ্দার ব্রম্মপুর গ্রামের নিপুল জোয়ার্দ্দারের ছেলে ও ব্রম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

হাসানুরের খালা সালমা খাতুন জানান, গত বৃহস্পতিবার সন্ধায় হাসানুরের বাবা নিপুল শেখ মাগরিবের নামাজ পড়ে বাজার থেকে টাইগারের বোতলে ঘাস মারা বিষ কিনে বাড়িতে আনেন। বারান্দার এক পাশে রেখে তিনি গরুর খাবার দিতে গোয়ালে যান। বোন মুসলিমাকে ভাগ দিতে হবে তাই একটু বেশি খাবার আশায় গোপনে টাইগারের বোতলে রাখা বিষ পেপসি ভেবে হাসানুর পান করে। পরে সঙ্গে সঙ্গে সে বাবার কাছে দৌড়ে যায়। ঘটনাটি বললে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বাবা নিপুল জোয়ার্দ্দার। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়া থেকে রোববার রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয় হাসানুরকে। সোমবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় হাসানুর মারা যায় বলে তার খালা সালামা খাতুন বলেন।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আমিরুজ্জামান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যু সংবাদটি থানায় জানানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!