[ দেশজুড়ে ]
অবৈধ পথে ভারত থেকে আসা ১০ জন ঝিনাইদহে আটক
আটককৃত ১০ নারী-পুরুষ
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারত থেকে আসা ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ঐ উপজেলার সীমান্তবর্তী যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ। তাদের বাড়ি যশোর, নড়াইল, পাবনা ও বাগেরহাট জেলায়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার যাদবপুরের পারগোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজন নারী ও সাতজন পুরুষকে আটক করা হয়। তারা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক।
.png)
তিনি আরো জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় আটককৃত ১০ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!