ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাঁস খুঁজতে গিয়ে পুকুরে মিলল কুমির

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ২৯ মার্চ ২০২২
হাঁস খুঁজতে গিয়ে পুকুরে মিলল কুমির
উদ্ধার হওয়া কুমির

বাগেরহাটের রামপালে পুকুরে হাঁস খুঁজতে বেরিয়ে কটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরম্ভা এলাকায় ইসরাফিল গাজীর বাড়ির পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেল থেকে ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিলেন না স্থানীয় এক ব্যক্তি। পরে পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে সন্দেহ হলে জাল টানা হয়। এ সময় জালে একটি কুমির আটকা পড়ে।

এ পুকুরের সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি ঢোকে। পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এ খালে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কুমিরটি ৯ ফুট লম্বা। সবকিছু ঠিকঠাক থাকলে কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!