[ দেশজুড়ে ]
বাগেরহাটে গাড়ি চাপায় প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোল্লাহাটে অজ্ঞাত গাড়ি চাপায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মোল্লারহাট উপজেলার কাহালপুর নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহাজিব মোল্লা কাহালপুর গ্রামের মো. শহিদুল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে তাহাজিব মোল্লা বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর মধ্যপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!