ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঙ্গু হাসপাতালের লিফটের নিচে নিখোঁজ বৃদ্ধের লাশ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২ এপ্রিল ২০২২
পঙ্গু হাসপাতালের লিফটের নিচে নিখোঁজ বৃদ্ধের লাশ
কোতোয়ালি মডেল থানা, যশোর

যশোরে মফিজুর রহমান শেখ নামে নিখোঁজ এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে বেসরকারি পঙ্গু হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের লিফটের নিচে। শনিবার দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মফিজুর রহমান শেখ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার বাসিন্দা। ৯০ বছর বয়সী মাকে যশোরের বেসরকারি পঙ্গু হাসপাতালে ভর্তি করেছিলেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মা আছিয়া বেগমকে দেখে হাসপাতালের সপ্তম তলা থেকে নিচে নামেন মফিজুর রহমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে না পেয়ে শুক্রবার কোতোয়ালি মডেল থানায় জিডি করেন স্বজনরা।

Advertisement

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পঙ্গু হাসপাতালের স্টাফসহ ৮ জনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!