[ দেশজুড়ে ]
মসজিদে ইমামের ঝুলন্ত লাশ, যা লেখা ছিল সেই চিরকুটে
ফাইল ছবি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমামের নাম মো. ফেরদৌস ইসলাম। তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
গত বৃহস্পতিবার লাশের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
.png)
স্থানীয়রা জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমাম ফেরদৌসকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!