ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে ইমামের ঝুলন্ত লাশ, পাশেই রহস্যজনক চিরকুট  

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ১ এপ্রিল ২০২২
মসজিদে ইমামের ঝুলন্ত লাশ, পাশেই রহস্যজনক চিরকুট  
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া পাকা জামে মসজিদের ভেতর থেকে মো. ফেরদৌস ইসলাম নামে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফেরদৌস ইসলাম  বরিশালের মুলাদি থানার চর মাধপপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদে ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ‍্যানের সঙ্গে ইমাম ফেরদৌসকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে  লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । তবে লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যাত লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইমামের মৃত্যু রহস্যজনক বলে দাবি করছেন তারা। 

এ ব‍্যাপারে ধল্লা পুলিশ  ফাঁড়ির ইনচার্জ  উপ-পরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহণ হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!