ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বারবার ধর্ষণ, মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতায় চিরকুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২
বারবার ধর্ষণ, মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতায় চিরকুট
মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ করায় চিরকুট লিখে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

সোমবার সকালে উপজেলার মোগড়াপাড়া ইউপির ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রী মোগড়াপাড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো। 

Advertisement

নিহতের স্বজনরা জানান, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ ৫ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ ছাতীল সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে রাজি না হওয়ায় আজ সকালে বিষ পান করে আত্মহত্যা করে। বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবার পলাতক রয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!