বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের আরামবাগ মহল্লার মেসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে হাতে লেখা একটি প্রেমবিষয়ক চিরকুটও পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান পল্লীবিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া শাখায় লাইনম্যান হিসেবে গত একমাস আগে যোগদান করেন। তিনি শহরের আরামবাগ এলাকার একটি ভাড়া বাসার মেসে থাকতেন। বুধবার বিকেলে মেসের অন্য সদস্যরা ছিলেন না। এ সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
.png)
আরো পড়ুন: ধর্ষণ মামলায় জামিন পেয়ে বিধবাকে বিয়ে করলেন সেই এসআই
সন্ধ্যার দিকে রুমের অন্য সদস্যরা এসে তাকে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ সময় একটি চিরকুট পায় তারা। এতে প্রেমের কথা উল্লেখ আছে। তবে কারও নাম উল্লেখ নেই।
মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে তিনি আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্ত কথা উল্লেখ করেছেন।