সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি সরকার রকীব আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।
এতে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ইউএনও দীপক কুমার দেব শর্মা, রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায়, সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিনসহ স্থলবন্দরের অন্যান্য ব্যবসায়ী নেতারা।
.png)
পরে স্থলবন্দর আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একটি স্মারকলিপি ভারতীয় সহকারী হাইকমিশনারের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে সোনাহাট স্থলবন্দরে প্রস্তাবিত ইমিগ্রেশন ব্যবস্থা দ্রুত চালু করণসহ স্থলবন্দরের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন।
স্মারকলিপি পেয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার তার বক্তব্যে বলেন, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুসহ সব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানিয়ে দ্রুত তা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।