ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ১১ জানুয়ারি ২০২২
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ফটো

দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯ টায় দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। 

Advertisement

এছাড়া সৈয়দপুর ১২.৮, রংপুরে ১৩.৪,  শ্রীমঙ্গল ১৩.৪, তেঁতুলিয়ায় ১২.৪, ডিমলায় ১৩, রাজশাহীতে ১৬.৮, যশোরে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দেশের কিছু কিছু অঞ্চলে আজ (মঙ্গলবার,১১ জানুয়ারি) থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবার তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই। আবার একটানা বৃষ্টিও হবে না। থেমে থেমে আগামী তিন-চার দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমবে এবং শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা রয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ২-১ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!