দগ্ধ আবু বক্কর মসজিদটির মুয়াজ্জিন। তিনি একই ওয়ার্ডের মধ্যম ভোয়ালিয়া পাড়ার আলী আহমদের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরফাত উল্যাহ বলেন, মসজিদের একটি কক্ষে থাকেন আবু বক্কর। সেখানে আগে থেকে চুলার সুইচ চালু ছিল। তবে আগুন ছিল না। দিয়াশলাই দিয়ে আগুন জ্বালাতেই এ ঘটনা ঘটে। পরে দগ্ধ আবু বক্করকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
.png)
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈকত ভট্টাচার্য বলেন, দগ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।