ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে পাঁচজনকে কুপিয়ে ১১ লাখ টাকা লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ৪ এপ্রিল ২০২২
পলাশে পাঁচজনকে কুপিয়ে ১১ লাখ টাকা লুট
পলাশ থানা: ফাইল ফটো

নরসিংদীর পলাশে দুই ব্যবসায়ীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তাদের কাছে থাকা ব্যবসার ১১ লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের বাজার সংলগ্ন  স্থানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, ইসলামপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে পাথর ব্যবসায়ী কামরুল ইসলাম, কালীগঞ্জ বাজারে কাপড় ব্যবসায়ী  খাইরুল, জয়নাল আবেদীনের ছেলে মুসা মিয়া, ও তার দুই ছেলে স্বাধীন ও ইমন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী কালীগঞ্জ বাজারে কাপড়ের দোকান বন্ধ করে পাথর ব্যবসায়ী  কামরুল ইসলাম ও তার ভাই কাপড় ব্যবসায়ী খাইরুল ইসলাম বাড়িতে যাওয়ার সময় পলাশ উপজেলার ইসলামপাড়া বাজারের পশ্চিম পাশে পৌঁছায়। এ সময় শত্রুতার জেরে তাদের পথরোধ করে একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মুনসুর আলীর ছেলে হুজুর আলী, হুজুর আলীর ছেলে শান্ত, মৃত সামসুদ্দিসের ছেলে ফরিদ মিয়া, ফরিদ মিয়ার ছেলে অভি, সামসুদ্দিনের ছেলে রাসেদ, জাহাঙ্গীরের ছেলে রাকিব, হাসেম মিয়ার ছেলে সুচন, মুন্না মিয়ার ছেলে অপূর্ব, মৃত সবেতের ছেলে জুয়েলসহ অজ্ঞাত আরো ৫-৬ জন সন্ত্রাসী। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পথরোধ করে কোপাতে থাকে। 

এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে একই গ্রামের মুসা মিয়া ও তার ছেলে ইমন ও স্বাধীনকে কুপিয়ে গুরুতর জখম করে। কামরুল ও খাইরুলের সঙ্গে থাকা ব্যবসার ১১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়ছেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ।

স্থানীয়রা জানান, ঘটনাটি যারা ঘটিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। সঠিক বিচার না হওয়ায় তারা দিনে দিনে বেশি বেপোরোয়া হয়ে উঠছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!