[ দেশজুড়ে ]
আইপিএল নিয়ে বাজি, মধ্যরাতে দলবল দিয়ে খুন
নিহত ফারুক
চট্টগ্রামের হাটহাজারীতে আইপিএল নিয়ে বাজি ধরে কথা কাটাকাটির জেরে ফারুক নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার হারাকাল এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে হাটহাজারীতে বসবাস করে আসছেন।
.png)
পুলিশ জানায়, আইপিএল খেলা নিয়ে বাজি ধরেন ফারুক ও ফরহাদ নামে দুই যুবক। খেলার হারজিত নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ফরহাদ দলবল নিয়ে ফারুকের বাসায় হামলা চালায়। উপর্যুপরি কিল-ঘুষিতে ফারুক ও তার বোন জেসমিন আহত হন। আহত ফারুককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেসমিন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাটহাজারী মডেল থানার ওসি রফিক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!