ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কে এই খুনি আশিষ, বাসায় মদের বার, বসাতেন আসর

সোহেল চৌধুরী হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৯, ৫ এপ্রিল ২০২২
কে এই খুনি আশিষ, বাসায় মদের বার, বসাতেন আসর
ফাইল ছবি

চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে রাজধানীর গুলশান গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। 

আশীষ রায় চৌধুরী নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১ নম্বর আসামি। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন।

ইনসেটে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি মদ-বিয়ারসহ গ্রেফতার

Advertisement

রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ওপর ভিত্তি করে বাসাটিতে অভিযান চালানো হয়। এ সময় দুই নারীকেও গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন> যে প্রতিশোধ নিতে নায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিষ রায়ের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদের প্রচুর বোতল পাওয়া গেছে। দামি দামি এসব মদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আশিষ বাসায় মিনি বার গড়ে তুলেছেন। তার এই মিনি বার থেকে প্রায় ১৯-২০টি দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের মদের বোতল জব্দ করা হয়েছে। নিজের মিনি বারে বন্ধু-বান্ধবদের নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন গ্রেফতার আশিষ।

এছাড়া তার মিনি বারে শিশা সেবনের নানা উপকরণও পাওয়া গেছে বলে র‍্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া আশিষের বাসা থেকে নানা ব্র্যান্ডের মদের বোতল জব্দ করা হয়েছে

উল্লেখ্য, চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। 

১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!