মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারের বিষয়টি অভিযানে থাকা র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বাসায় সার্চ করা হচ্ছে। অবৈধ কিছু পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে।
আরো পড়ুন> ২৪ বছর পর সোহেল চৌধুরী হত্যার প্রধান আসামি মদ-বিয়ারসহ গ্রেফতার
.png)
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাতে রাজধানী গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা ঘিরে রাখা হয়। ওই বাসায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী রয়েছে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়।
এরপর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসায় তাকে পাওয়া যায়। সেখানে এখনো অভিযান চলছে।