ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে পড়ে ছিল যুবকের লাশ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৬ এপ্রিল ২০২২
ধানক্ষেতে পড়ে ছিল যুবকের লাশ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
ফাইল ছবি

মাদারীপুরের সৈয়দারবালী এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের সৈয়দারবালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, সকালে ওই এলাকার কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে অজ্ঞাত এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে- বিষাক্ত কিছু পান করায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জাহিন আরিফিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!