ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে এসি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৬ এপ্রিল ২০২২
সিলেটে এসি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিলেট শহরের চৌহাট্টা এলাকার দৌলতপুর স্কয়ার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে এসি বিস্ফোরণে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি টিম এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনের ছাদে আটক পড়া লোকজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে চৌহাট্টা এলাকায় দৌলতপুর স্কয়ার নামে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ইউনাইটেড ফাইন্যান্সের কার্যালয়ে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ইউনাইটেড ফাইন্যান্সের ৩ কক্ষ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে দৌলতপুর স্কয়ারের তৃতীয় তলায় প্রচুর ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে ইউনাইটেড ফাইন্যান্সের কক্ষগুলোর গ্লাস ভেঙে দেয়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এরপর আরো ছয়টি টিম তাদের সঙ্গে এসে যোগ দেয়। ওই ভবনের নিচতলা-দ্বিতীয় তলায় স্যামসাং ও শার্পসহ বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স কোম্পানির শো-রুম এবং চতুর্থ-পঞ্চম তলায় আবাসিক ব্যবস্থা রয়েছে।

ফায়ার সার্ভিসের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া বলেন, বেলা সোয়া ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!