[ দেশজুড়ে ]
কুমিল্লায় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, আহত ছয়
ছবি: সংগৃহীত
কুমিল্লায় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদক কারবারিদের তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া মাদক কারবারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন র্যাবের এক সদস্য। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
রাত ১২ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, র্যাবের সদস্যরা মাদক বিরোধী অভিযানে গেলে মাদক কারবারিরা হঠাৎ র্যাব সদস্যের উপর গুলি ছোঁড়া শুরু করে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। মাদক কারবারিদের গুলিতে রুবেল নামে র্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
.png)
আর মাদক কারবারি দলের তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি আছে। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাবো। তবে তাৎক্ষণিভাবে আহত মাদক কারবারিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!