ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ মাসের পরিচয়ে একাধিকবার ধর্ষণ, অন্তঃসত্ত্বা হতেই ধরা মামুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৮ এপ্রিল ২০২২
৯ মাসের পরিচয়ে একাধিকবার ধর্ষণ, অন্তঃসত্ত্বা হতেই ধরা মামুন
অভিযুক্ত মামুন হোসেন। ফাইল ছবি

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ৬ মাসের অন্তঃসত্তা। তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামুন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

অভিযুক্ত মামুন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বিলবকরি (চাঁদপুর) গ্রামের মো. কামরুল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা।

জানা গেছে, ৯ মাস আগে ঐ স্কুলছাত্রীর সঙ্গে মামুনের পরিচয় হয়। এরপর থেকেই ঐ ছাত্রীর বাড়িতে আসা-যাওয়া শুরু হয় তার। এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঐ ছাত্রীকে ধর্ষণ করে সে। এমনকি ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়। এতে ভয়ে মুখ বন্ধ রাখে ভুক্তভোগী ছাত্রী। এই সুযোগে মামুন আরো কয়েকবার ধর্ষণ করে তাকে।

Advertisement

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ ঐ ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করান তার মা-বাবা। এতেই ধরা পড়ে ঐ ছাত্রী ৬ মাসের অন্তঃসত্তা। পরে বিষয়টি মা-বাবাকে জানায় ভুক্তভোগী। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মামুনকে ডেকে এনে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া খানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, অভিযুক্ত মামুন ঐ স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা মামলা করেছেন। অভিযুক্ত যুবককে আদালতে ও ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!