ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেইরি খামারে মিলল রাখালের গলাকাটা লাশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১০ এপ্রিল ২০২২
ডেইরি খামারে মিলল রাখালের গলাকাটা লাশ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন মিয়া নামে ৩৮ বছর বয়সী এক রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার মেসার্স ভূঁইয়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাঞ্চন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আব্দুল মান্নানের ছেলে। তিনি একই খামারে কর্মরত ছিলেন।

রূপগঞ্জ থানার এসআই সবুজ মিয়া জানান, সকালে মেসার্স ভূঁইয়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি খামারে কাঞ্চনের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়র। পরে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, শনিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!