[ দেশজুড়ে ]
কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ার ঘরবাড়ি, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি
বিধ্বস্ত ঘরবাড়ি- ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চৈত্রের শেষের ভাগে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৬টি গ্রামের শতাধিক টিনের ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ভোরে ঐ উপজেলার ভলাকুট ও পূর্বভাগ ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- ভলাকুট ইউনিয়নের বালিয়াখলা, কুটুই, খাগালিয়া গ্রাম এবং পূর্বভাগ ইউনিয়নের ভুবন, শ্যামপুর, ভেলুয়া গ্রাম।
স্থানীয়রা জানায়, ঝড়ে শতাধিক টিনের ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ের সময় শিলাবৃষ্টিতে কিছু জমির ফসল নষ্ট হয়ে গেছে।
.png)
নাসিরনগরের ভারপ্রাপ্ত ইউএনও মেহেদী হাসান খান শাওন জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!