ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে নজরবন্দির পর দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৮, ১২ এপ্রিল ২০২২
যে কারণে নজরবন্দির পর দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
ফাইল ফটো

কক্সবাজার শহরের ঝাউতলায় সাইফুল ইসলাম রিগ্যান নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় দুই ছেলে পুলিশে সোপর্দ করেছেন বাবা-মা। তারা ঐ মামলার এজাহারভুক্ত আসামি।

জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মো. আবুল হাসেমের পুত্র টমটম পার্টস ও ব্যাটারি ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম রিগ্যানকে ধারালো অস্ত্র নিয়ে আহত করে একদল দুর্বৃত্ত।

এ ঘটনায় রিগ্যানের পিতা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ ও আরো পাঁ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় ৩ ও ৪নং আসামি করা হয় পশ্চিম নতুন বাহারছড়ার মো. ইউছুপের ছেলে মো. শিহাব উদ্দিন ও আবির হোসেন সানকে। পরে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর দুই সন্তানকে নজরবন্দি করে রাখে পিতা-মাতা।

Advertisement

এর পর রোববার দিবাগত রাত ২টার দিকে শিহাব ও আবিরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন তাদের পিতা মো. ইউছুপ ও মাতা আলেয়া বেগম।

মো. ইউছুপ জানান, এ ঘটনার সঙ্গে তার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তারা দুইজনেই বাড়িতে ছিল। তবুও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশি হয়রানি থেকে বাঁচতেই দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি

ইউছুপ আরো জানান, যারা রিগ্যানের ওপর ছুরি চালিয়েছে তাদের অবশ্যই শাস্তি হোক। যদি আমার সন্তানও জড়িত থাকে সেও যেন শাস্তি পায়। কিন্তু যদি আমার সন্তান নিরপরাধ হয় তাহলে যেন মুক্তি পায়। তাই আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার নির্দোষ সন্তানদের মুক্তি দাবি করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!