ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুবর্ণচরে ডাকাত সন্দেহ ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৩৭, ৭ নভেম্বর ২০২১
সুবর্ণচরে ডাকাত সন্দেহ ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
চরজব্বার থানা: ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচরে ডাকাত সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে একটি মোটরসাইকেল, দু’টি ছোরা ও একটি লোহার রড উদ্ধার করেছে।

গণপিটুনির শিকাররা হলেন, সদর উপজেলার পশ্চিম শুল্যকিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও চর দরবেশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে দুলাল হোসেন। তবে আহতদের দাবি, শত্রুতার জেরে তাদের প্রতিপক্ষ ডাকাত বলে তাদের মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের তেরিসপোল গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ২টার দিকে মোটরসাইকেল যোগে তিন যুবক তেরিসপোল এলাকায় আসে। এসময় তারা পার্শ্ববর্তী একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পায়। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী একত্র হয়ে তাদের ধাওয়া করে।  এ সময় একজন পালিয়ে যায়।  তবে  স্থানীয়রা নজরুল ও দুলাল নামে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে।  

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, ডাকাত সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!