এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করে পুলিশ। ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয় শ্রীবাস দেব নাথ নামের এক যুবককে।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিধবা সে চরকিং ইউপির গামছাখালী গ্রামে তার নিজ বাড়িতে রান্নাঘরে রান্না করছিলেন। রান্নার প্রয়োজনে তিনি রান্নাঘর থেকে বসতঘরে এলে পূর্বেই বসতঘরে অবস্থান করা শ্রীবাস তাকে জোরপূর্বক ঘরের মধ্যে ধর্ষণ করে। পরে তার চিৎকারে বাড়ির অন্য ঘরের লোকজনসহ এলাকাবাসী শ্রীবাসকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
.png)
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্ষণের ঘটনায় গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হবে।