[ দেশজুড়ে ]
বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালের উজিরপুরে দুই সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাদল শীল নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার গুঠিয়া ইউপির দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী জানান, সোমবার দুপুরে কাজ শেষে তিনি বাড়িতে ফেরেন। এ সময় ঘরের দরজা খুলতেই দেখেন বারান্দার মেঝেতে ফেলে তার স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী বাদল শীল। একপর্যায়ে তাকে দেখে বাদল দৌড়ে পালিয়ে যান।
মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার গৃহবধূ জানান, সোমবার দুপুরে তিনি ঘরে একা ছিলেন। এ সুযোগে একই বাড়ির মামা সম্পর্কীয় বাদল শীল ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। পূর্ব পরিকল্পিতভাবে নিজের স্ত্রী ও সন্তানদের ঝালকাঠিতে শ্বশুরবাড়ি পাঠিয়ে এ ঘটনা ঘটান বাদল শীল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
.png)
বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!