এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতার যুবক উপজেলার মিরপুর ইউপির গড়গড়িয়া (শরিফপুর আইজলা) গ্রামের আব্দুর রবের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার মিরপুরের শরিফপুর আইজলাবাড়ীর এলাকার জনৈক গৃহবধূর বাড়িতে বোরো জমিতে কাজের জন্য তার ছোট বোনের স্বামী সুনামগঞ্জ সদরের মনপুর গ্রামের শফর আলীর ছেলে জালাল মিয়া কয়েকদিন আগে ওই বাড়িতে আসেন।
.png)
গত ১০ অক্টোবর রাত ৮টার দিকে জালাল মিয়া এবং গৃহবধূর ভাসুরের ছেলে শাহিন আহমদ একটি কোমল পানীয় নিয়ে আসলে গৃহবধূর স্বামী ও তার আট বছরের ছেলে তা পান করে বসতঘরের অন্য একটি কক্ষে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে শাহিন ও জালাল ওই গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহিন ও জালাল পালিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী গত সোমবার জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গৃহবধূ উল্লেখ করেন, ওই রাতে তার স্বামী ও সন্তান কোমল পানীয় পান করলেও তিনি করেননি। ওই পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মেশানো হয়েছিল।
জগন্নাথপুর থানার এএসআই মুক্তার আলী বলেন, ওই নারীর লিখিত অভিযোগের শাহিন আহমদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে মামলা করেছেন।