ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়েকে সিগারেট আনতে পাঠিয়ে বান্ধবীকে ধর্ষণচেষ্টা
মেহেরপুর শহরে মেয়ের বান্ধবী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে আশরাফুল ইসলাম শেখ ওরফে আফু নামে এক ব্যক্তি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ধর্ষণে অপচেষ্টাকারী আফু বর্তমানে পলাতক রয়েছেন।
আরো পড়ুন: ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শতাধিক পর্যটক
ওই স্কুলছাত্রীর মামা জানান, অষ্টম শ্রেণির ছাত্রী আফুর মেয়ে ও আমার ভাগিনা বান্ধবী। সকালের দিকে প্রাইভেট পড়ার জন্য তার বান্ধবীকে ডাকতে যায়। এ সময় সে তার নিজের মেয়েকে দিয়ে সিগারেট আনতে পাঠায়। একা পেয়ে আমার ভাগিনাকে ধর্ষণের অপচেষ্টা চালান আফু। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় আফুর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।