ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪১, ১০ অক্টোবর ২০২০
যশোরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গফ্ফার নামে একজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শার্শার আমলা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় নির্যাতিতা নারীর স্বামী বাদী হয়ে শার্শা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি। গফ্ফার শার্শা উপজেলার গোগা ইউপির আমলা গ্রামের নুরুল ইসলাম নুরালের ছেলে।

ধর্ষণের শিকার নারীর স্বামী জানান, তার স্ত্রী রাতে বাথরুমের উদ্দেশ্যে ঘরের বাইরে গেলে প্রতিবেশী গফ্ফার তাকে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে এসে ধর্ষককে জাপটে ধরে প্রতিবেশীদের খবর দেয়। এ সময় ধর্ষকের স্বজনরা তাকে মারধর করে ধর্ষককে ছাড়িয়ে নিয়ে যায় এবং মামলা করলে জীবননাশের হুমকি দেয়া হয়। শুক্রবার বিকেলে তিনি তার স্ত্রীকে নিয়ে কৌশলে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করে।

Advertisement

শার্শা থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আটকের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যাহত আছে।

এদিকে ধর্ষণকারীর হুমকিতে মামলা করে আতঙ্কে আছে প্রতিবন্ধী গৃহবধূ ও তার পরিবার। তবে পুলিশ বলছে, তাদের সব ধরনের নিরাপত্তা দেয়া হবে।

গোগা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ জানান, ধর্ষণকারী যাতে দ্রুত আইনের হাতে সোপর্দ হয় তার জন্য তারা পুলিশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!