ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় খামারির মৃত্যু 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ১২ এপ্রিল ২০২২
কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় খামারির মৃত্যু 
কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় খামারির মৃত্যু  ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্বাধীন মিয়া নামে এক মুরগির খামারির মৃত্যু হয়েছে। স্বাধীন মিয়া উপজেলার সোহাগী ইউপির দরুন বড়ভাগ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, স্বাধীন মিয়া রাতে  নিজের মুরগির খামারে ঘুমাচ্ছিলেন। সোমবার রাত দুইটার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে মুরগির খামারে বিশাল একটি গাছ পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া ঐ গ্রামে ঝড়ে দুটি গরু মারা গেছে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন, বড়হিত, উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নসহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা, নান্দাইল, গাংগাইল, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ছোট বড় অনেক গাছ উপড়ে পড়ে। ভেঙে যায় কাঁচা, আধাপাকা বাড়ি, মসজিদ, মাদরাসাসহ আশ্রয় প্রকল্প। 

Advertisement

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের দেয়া দুই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুইটি ঘর মেরামত করার জন্য কাঠ মিস্ত্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!