বুধবার বিকেলে কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. আবদুর রহীম ও অতিরিক্ত পুলিশ (অপরাধ) এম. তানভীর আহমেদ।
অতিরিক্ত পুলিশ (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের অভিযানে হত্যা, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকসহ নানা অপরাধের মামলায় আদালতে সাজাপ্রাপ্ত ২ হাজার ১০৮ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসব আসামিদের গ্রেফতারের মাধ্যমে সর্বমোট প্রায় ৩ হাজার বছরের সাজা এবং প্রায় ৩৩ কোটি টাকা অর্থদণ্ড নিশ্চিত করা হয়েছে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. আবদুর রহীম জানান, জিরো টলারেন্স দেখিয়ে কুমিল্লাকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে চুরি ছিনতাই রোধসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ।