ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অটোরিকশা খাদে, প্রাণ গেল ছয় মাসের শিশুর 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১২ এপ্রিল ২০২২
কুমিল্লায় অটোরিকশা খাদে, প্রাণ গেল ছয় মাসের শিশুর 
ব্রাহ্মণপাড়া থানা-ফাইল ফটো

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় প্রাণ গেল সাদিয়া নামে ছয় মাসের এক শিশুর। এতে আহত হন মৃত শিশুর মাসহ আরেকজন। মঙ্গলবার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। 

মৃত সাদিয়া ওই উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলো সাদিয়ার মা। পথে চারিপাড়া থেকে সাজঘর গ্রামের গাজী মার্কেট এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়া নামে ছয় মাসের এক শিশু মারা যায়। আহত হন আরো দুইজন। 

Advertisement

ব্রাহ্মণপাড়া থানার এসআই হুমায়ুন কবির বলেন, পুলিশের একটি টিম শিশুটির লাশ উদ্ধার করেছে। চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। আমরা গাড়িটি থানায় নিয়ে আসি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!