ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়াইনঘাটে একদিনে দুই মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮, ১৫ এপ্রিল ২০২২
গোয়াইনঘাটে একদিনে দুই মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে একদিনে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রামে সীমান্ত এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার এসআই জামাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

Advertisement

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে মুক্তার হোসেন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মুক্তার হোসেন উপজেলার ভিতরগুল গ্রামের কুটু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খালে স্থানীয়রা মুক্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ জানা গেলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করা ও আইনের আওতায় আনা সহজ হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!