ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৪ দিন পর গরু-ছাগলের গোশত বিক্রি শুরু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ১১ এপ্রিল ২০২২
সিলেটে ৪ দিন পর গরু-ছাগলের গোশত বিক্রি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সোমবার থেকে গোশত বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

এর আগে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দাম নির্ধারণ করে দেওয়ায় আন্দোলনে নেমেছিলেন সিলেটের গোশত ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে গোশত বিক্রি করবেন না বলে জানিয়েছিলেন তারা। 

সিলেট গোশত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, ৭ এপ্রিল সকাল থেকে ব্যবসায়ীরা গোশত বিক্রি বন্ধ রেখেছিলেন। তাদের দাবি ছিলো মহানগর এলাকায় সিলেট সিটি কর্পোরেশন গরুর গোশত ৬০০ ও ছাগলের গোশত ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। এই দামে গোশত বিক্রি করে তাদের পুঁজি তোলা সম্ভব হয় না। এর জন্য সিসিকের বেঁধে দেয়া দামে গোশত বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

Advertisement

আব্দুল খালিক আরো বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে গোশত ব্যবসায়ীদের কথা শুনেছেন। তিনি দাম পুননির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিলে আমরা পুনরায় গোশত বিক্রি শুরু করেছি।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে লালবাজারসহ নগরীর বিভিন্ন গোশতের দোকান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। আজ থেকে যথারীতি গোশতের দোকান খোলা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!