ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ঘুরতে গিয়ে লাশ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ০১:৫৪, ১ এপ্রিল ২০২২
সিলেটে ঘুরতে গিয়ে লাশ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. জুনাইদ আহমদের মৃত্যু ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে গোসলে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. জুনাইদ আহমদের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জুনাইদ আহমদ লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার বরুনা গ্রামে।

জুনাইদ আহমেদের সহপাঠী শরীফ আহমদ জানান, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আজ বিকেলে সাদা পাথর বেড়াতে আসি। সেখানে গোসল করতে নামলে স্রোতে জুনাইদ আহমদ তলিয়ে যান। সেখানে পাথরের সঙ্গে আঘাত লাগে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!