ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে ডিন নির্বাচন ৩০ মার্চ

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১৭, ১ মার্চ ২০২২
চবিতে ডিন নির্বাচন ৩০ মার্চ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট। (ফাইল ছবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে চলবে ভোটগ্রহণ। একইদিন ফলাফলও ঘোষণা করবে নির্বচান কমিশনার।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত তফসিলে এই তথ্য জানানো হয়।

তফসিল সূত্রানুযায়ী, আগামী ১৪ মার্চ সকাল ১১টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষকরা। একইদিন মনোনয়নপত্র বাছাই করবে নির্বাচন কমিশন। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকছে ২০ মার্চ পর্যন্ত।

Advertisement

রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ডিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সফল ও সুষ্ঠ করতে সবার সহযোগিতা কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!