ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিসাসের নেতৃত্বে সাইফুল-রায়হান 

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২২
চবিসাসের নেতৃত্বে সাইফুল-রায়হান 
সভাপতি দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণ এর প্রতিনিধি রায়হান উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ এর প্রতিনিধি রায়হান উদ্দিন। 

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আহমাদ সালমান সাকিব,  যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি মাহবুব এ রহমান নির্বাচিত হয়েছেন। 

এদিকে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ। দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু। কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজের প্রতিনিধি মোহাম্মদ আজহার।

Advertisement

নির্বাচনে মোট সাতটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ৩৫ জন সদস্যের মধ্যে ৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। এর আগে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

চবিসাসের নির্বাচনে কমিশনের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!