ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত চালক ও যাত্রী মারা গেছেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ১৫ এপ্রিল ২০২২
কুলিয়ারচরে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত চালক ও যাত্রী মারা গেছেন
নিহত সিএনজি চালক ও যাত্রী- ফাইল ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত চারজনের মধ্যে সিএনজি চালক ও এক যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। 

তারা হলেন- সিএনজি চালক মো. সৌরভ মিয়া, যাত্রী কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুরের তাজুল ইসলামের ছেলে মো. রবিন মিয়া।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় কুলিয়ারচর উপজেলার তারাকান্দি এলাকায় ভৈরবগামী সিএনজি ও কিশোরগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় ও নারীসহ সিএনজির চারজন আহত হন। সিএনজি ড্রাইভার ও এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব হাসান জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!