ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতির ট্রাক চাপা দিয়ে কাড়ল শিশুর প্রাণ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ১২ এপ্রিল ২০২২
বেপরোয়া গতির ট্রাক চাপা দিয়ে কাড়ল শিশুর প্রাণ
দুর্ঘটনাকবলিত ট্রাক

নেত্রকোনার দুর্গাপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় সোহাগ নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সোহাগ উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের লেলিন মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কৃষ্ণচূড়া এলাকা থেকে বাড়ি ফিরছিল সোহাগ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মারা যায়। ঘটনার পরপরই ট্রাকটি হেফাজতে নেয়া গেলেও পালিয়ে যান চালক। 

Advertisement

এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। সড়কে টায়ার জ্বালিয়ে আগুনে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 

দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয়রা সড়ক অবরোধ করলেও পরে তা খুলে দিয়ে যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!