হাইওয়ে থানার কাশিয়ানী ক্যাম্পের এসআই নূর সলেমান দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কামাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কদমতলী গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
.png)
এসআই নূর সলেমান জানান, কামাল হোসেন মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কামাল নিহত হন।
এরপর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।