ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়া ক্যাম্পে ৬ খুন, রোহিঙ্গা হাছন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:২১, ১৬ এপ্রিল ২০২২
উখিয়া ক্যাম্পে ৬ খুন, রোহিঙ্গা হাছন গ্রেফতার
আটক রোহিঙ্গা মো. হাছন- ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর একটি মাদরাসায় আলোচিত ছয় খুনের ঘটনায় মো. হাছন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪।

শুক্রবার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলোচিত ছয় খুনের এজাহারভুক্ত আসামি হাছন।

জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এইচ/৫২তে জামেয়া দারুল উলম নদুয়াতুল ওলামা মাদরাসার ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মজিবর রহমানের নেতৃত্বে ২০০-২৫০ জনের একটি দল এ হত্যাকাণ্ডে অংশ নেয়। এতে মাদরাসার ছয়জন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নজরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেন।

Advertisement

এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!