বগুড়ায় পিস্তল-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, বাবা-ছেলেসহ গ্র
বগুড়ার কাহালু থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে। অন্যদিকে ধুনট থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ (এসপি) কুমার চক্রবর্ত্তী জানান, শুক্রবার রাত দেড়টার দিকে রাতে কাহালুর কলমা শিবা গ্রামে একরাম হোসেন বগা নামে এক যুবক গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় একই এলাকার ৪৫ বছর বয়সী নিলু চন্দ্র ও তার ছেলে ২২ বছর বয়সী সঞ্জিত চন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।
পরে নিলুর তথ্যানুসারে তার বাড়ির টয়লেট সংলগ্ন মাটির নিচ থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
.png)
উদ্ধারকৃত অস্ত্র তৈরির সরঞ্জমাগুলো হলো একনলা বন্দুক তৈরির ৫টি ব্যারেল, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং ৩টি, ফায়ারিং পিন ৬টি, স্টিলের তৈরি বন্দুকের ট্রিগার ৬টি, একনলা বন্দুক তৈরির স্টিলের খাপ ৫টি, বিভিন্ন সাইজের লোহার পাত ১৯টি, ব্যারেলের শেষ অংশ (লোহার তৈরি) জং ধরা ১টি, ৩টি লোহার রড, ড্রিল মেশিনে ব্যবহৃত ৪টি লোহার ফোলা, লোহার তৈরি হ্যামার ৬টি, হ্যামারের মাথায় লাগানো দণ্ড ও ৪টি স্টিলের পাত।
এর আগে, বৃহস্পতিবার রাত দুইটার দিকে কাহালু উপজেলার কলমা শিব গ্রামের গুলিবিদ্ধ হন একরাম। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ ৩০ বছর বয়সী একরাম ওই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মফিজ উদ্দিন।
স্থানীয়রা জানান, রাতে একরাম বাড়ির পাশে এক দোকানে সিগারেট কিনতে বের হন। ওই সময় তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। একরামের দুই পা গুলিবিদ্ধ হয়।
অন্যদিকে শুক্রবার গভীর রাতে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা মধ্যপাড়া থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানান এসপি। গ্রেফতার হওয়া শহিদুল একই গ্রামের বাসিন্দা।