ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তৃতীয় লিঙ্গের সোনালীর বাসায় মিলল যুবকের লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৬ এপ্রিল ২০২২
তৃতীয় লিঙ্গের সোনালীর বাসায় মিলল যুবকের লাশ
ফাইল ছবি

নোয়াখালীর শহরের মাইজদীতে তৃতীয় লিঙ্গের সোনালীদের বাসা থেকে তারেক হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের হাসপাতাল সড়কের পশ্চিম মাইজদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ২৩ বছর বয়সী তারেক নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের লোকজনের সঙ্গে একই বাসায় থাকতেন তারেক। শুক্রবার তৃতীয় লিঙ্গের সবাই বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় তারা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারেকের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

তারেকের বড় ভাই আজগর হোসেন সাগর বলেন, দেড় বছর আগে তারেককে বাড়ি থেকে নিয়ে যান তৃতীয় লিঙ্গের সোনালী। এরপর থেকে তারা তারেককে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন চালান। দীর্ঘ দেড় বছরে তারেককে একদিনের জন্য ছেড়ে দুদিন পর আবার নিয়ে যান। শুক্রবার কোনো এক সময় তারা তারেককে পিটিয়ে হত্যা করে এখন আত্মহত্যা বলে প্রচার করছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিজেদের মধ্যে কোনো কারণে তারেক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!