রক্ত ঝরালেন নোয়াখালীর সেই কিশোরী, করছেন ‘উদ্ভট আচরণ’
টাঙ্গাইলের বাসাইলে কিশোরীর ভালোবাসার টানে ছুটে যাওয়া নোয়াখালীর সেই কিশোরী নিজের হাত কেটে রক্তাক্ত করেছেন। একই সঙ্গে প্রায়ই উদ্ভট আচরণ করছেন। তবে তাকে মানসিক চিকিৎসা দেবে বলে জানিয়েছে পরিবার।
এসব আচরণে মেয়েটির স্বজনদের নানা কথা বলছেন প্রতিবেশীরা। এ নিয়ে সামাজিক চাপে আছেন বলে দাবি স্বজনদের।
কিশোরীর মা জানান, বুধবার সকালে ভাত ও ওষুধ খাওয়ার পর তার মেয়ে ঘুমিয়ে পড়ে। দুপুরে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নিজে হাত কেটে রক্তাক্ত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সকাল থেকে স্বাভাবিক রয়েছে।
.png)
কিশোরীর ও তার পরিবারের কোনো সমস্যা হলে উপজেলা প্রশাসনকে জানাতে বলেছেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, যেহেতু মেয়েটি পরিবারের সঙ্গে রয়েছে, যেকোনো সুবিধা-অসুবিধা হলে তারা আমাদের জানাতে পারবেন। আমরা তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
এর আগে, ২০ মার্চ সন্ধ্যায় সংসার করতে টাঙ্গাইলের কিশোরীর বাড়িতে চলে যান নোয়াখালীর ওই কিশোরী। ২২ মার্চ সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন পরিষদে দুই পরিবারের অভিভাবকের লিখিত রেখে তাদের হস্তান্তর করা হয়। এ সময় এ দুই কিশোরী কান্নায় ভেঙে পড়েন।