[ দেশজুড়ে ]
বিছানায় নেই স্ত্রী, খুঁজতে বের হতেই দেখলেন ঝুলছে পেয়ারা গাছে
লাশ উদ্ধার করে পুলিশ
হবিগঞ্জের চুনারুঘাটে চা-বাগানে ময়না রিকমন নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার পুরান টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ময়না একই এলাকার দিলিপ রিকমনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে একসঙ্গে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। ভোরে হঠাৎ ঘুম ভাঙলে দেখেন স্ত্রী পাশে নেই। ঘরের বাইরে বের হতেই রান্নাঘরের পাশে পেয়ারা গাছের সঙ্গে ময়নাকে ঝুলতে দেখেন। পরে স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে ময়নাকে নামিয়ে বিছানায় রাখেন। এরপর পুলিশে খবর দেন তারা।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!