ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুতার ভেতর ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চার রোহিঙ্গা নারী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ২২ এপ্রিল ২০২২
জুতার ভেতর ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চার রোহিঙ্গা নারী
ফাইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় জুতার ভেতর করে পাচারকালে ১৫ হাজার পিস ইয়াবাসহ চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া তেমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পারভিন আক্তার, শফিকা বেগম, দিলদার বেগম ও তার মেয়ে শওকত আরা। তারা সবাই কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৪২ নম্বর শেডের বাসিন্দা।

সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, একটি বাসে তল্লাশি চালানোর সময় চার নারীর আচরণ সন্দেহজনক মনে হয়। ঐ সময় তাদের জিজ্ঞসাবাদ করা হলে একপর্যায়ে জুতার ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ৯ জোড়া স্যান্ডেল ও একটি ট্রলি ব্যাগের পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

ওসি আরো বলেন, আটককৃত রোহিঙ্গা নারীরা পরস্পর আত্মীয়। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!