ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রে প্রতারণা, ১৩ প্রতারক ধরা

লক্ষ্মীপর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২২ এপ্রিল ২০২২
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রে প্রতারণা, ১৩ প্রতারক ধরা
আটক প্রতারকরা

লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পেতে ধরা পড়েছেন ১৩ প্রতারক। পরীক্ষা শুরুর আগেই তাদের আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এর আগে, রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যসহ ১৩ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লক্ষ্মীপুরে ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ১০৯ জন অংশ নেন। এতে একটি চক্র রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের আমিরেন্নেছা ভবন থেকে প্রশ্নপত্র দেওয়ার নামে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে চেকের মাধ্যমে ৮-১০ লাখ টাকা হাতিয়ে নেয়। এমন সংবাদে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ।

Advertisement

সকালে পরীক্ষা শুরুর আগেই ওই ভবন থেকে মাহমুদুল হোসাইন, তার স্ত্রী শারমীন আক্তার, সুমি আক্তার, মোরশেদা জান্নাত রেবু, সুরাইয়া আক্তার, তানিয়া বাসার, তাসনিম আক্তার ও শারমিন আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উত্তরপত্র সম্বলিত ভুয়া প্রশ্নপত্র, বিভিন্ন ব্যাংকের খালি চেকের পাতা, শিক্ষা সনদের মূল কপিসহ পরীক্ষার ১২টি প্রবেশপত্র উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে মঞ্জুর হোসেন, রহমত উল্লাহ, পারভেজ হোসেন, জহিরুল ইসলাম ও জামাল উদ্দিন সবুজকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!