পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ভবানীগঞ্জের নিজ বাড়ি থেকে মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিলেন ফয়সাল। মোটরসাইকেলটি পিয়ারাপুর খেজুরতলা এলাকায় বেলা ১১টার দিকে পৌঁছালে ইটবোঝায় একটি গাড়ি ওভারটেক করার সময় ট্রাকচাপায় ফয়সাল ও আরমানসহ দুইজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে ফয়সাল হোসেন পথেই মারা যায়। অপর আহত আরমান হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
.png)