[ দেশজুড়ে ]
খুলনায় মার্কেটের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
সাত বছরের শিশু আব্দুল্লাহ-ফাইল ফটো
খুলনা নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোলে পড়ে আব্দুল্লাহ নামে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহানগরীর খালিশপুর পৌর সুপার (চিত্রালী কিচেন) মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, খালিশপুর পৌর সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল। আব্দুল্লাহ তার আশপাশে খেলতে খেলতে ম্যানহোলে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অবশেষে বাচ্চাটিকে তোলা গেলেও বাঁচানো যায়নি।
নির্মাণ কাজে সাবধানতা অবলম্বন না করায় শিশু মৃত্যুর জন্য তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ি করছেন।
.png)
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নির্মাণাধীন খালিশপুর পৌর সুপার মার্কেটের ম্যানহোলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। যথাসময়ে কাজ শেষ করতে না পাড়ায় বিশ্বব্যাংক ফান্ড বন্ধ করে দিয়েছে। যার কারণে কন্টাক্টরদের আর দায়িত্বে নেই। পরবর্তীতে সিটি কর্পোরেশন ও বিশ্বব্যাংক মার্কেটের কাজ করছে। আপাতাত কাজ বন্ধ রয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!