ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত সিলিং ফ্যান পড়ে দুই সন্তানের মৃত্যু, আহত মা 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২৪ এপ্রিল ২০২২
চলন্ত সিলিং ফ্যান পড়ে দুই সন্তানের মৃত্যু, আহত মা 
সাজিম ও সানি নামে দুই ভাইয়ের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভুঞাপুরে ঘরের চলন্ত সিলিং ফ্যান পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাদের মা। 

নিহত দুই শিশুর নাম সাজিম (৬) ও তার ভাই সানি (৪ মাস)। তারা উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পূর্নবাসন এলাকার ইউসুফের ছেলে। নিহত শিশুদের মা সাহিদা বেগমও গুরুতর আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, দুই শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!